Logo
শিরোনাম

স্ত্রীকে তিনতলা থেকে ফেলে দিলেন স্বামী

প্রকাশিত:বুধবার ২২ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ২১৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজশাহীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে লাথি মেরে তিনতলা থেকে ফেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। আজ মঙ্গলবার বিকেলে নগরীর পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত টপি বেগম (৩০) নামের ওই গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর থেকে তার স্বামী মো. অনিক পলাতক রয়েছেন।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, অনিক নেশাগ্রস্ত। মাঝে মাঝেই নেশার টাকার জন্য তিনি স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। আজ দুপুর ৩টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি তার স্ত্রীকে লাথি মেরে তিনতলা থেকে ফেলে দেন। এরপর স্থানীয়রা চিকিৎসার জন্য টপি বেগমকে রামেক হাসপাতালে নিয়ে যান।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান ফিরোজ জানান, টপি কোমড়ে আঘাত পেয়েছেন। ভেতরে ক্ষতও থাকতে পারে। ওপর থেকে পড়ে যাওয়ার কারণে হাড় ভেঙে গেছে কি না সেটি এক্সরে করার পর বলা যাবে। রোগীকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

নিউজ ট্যাগ: রাজশাহী

আরও খবর