Logo
শিরোনাম

স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

প্রকাশিত:শুক্রবার ১১ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৪৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে মাজহারুল ইসলাম শুভ (২৩) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত শুভ নান্দাইল পৌরসভার চারিআনিপাড়া গ্রামের নদীর পাড় এলাকার জহিরুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানান, শুভ তার স্ত্রীর সঙ্গে অভিমান করে গত দুদিন ধরে বাসায় ঠিকমতো খাওয়া-দাওয়া করছিল না। কীসের জন্য এই অভিমান তা জানা যায়নি।বৃহস্পতিবার তার নিজ ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, আমাকে একজন জানিয়েছেন ছেলেটি স্ট্রোক করে মারা গেছেন।


আরও খবর