Logo
শিরোনাম

সুনামগঞ্জে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

প্রকাশিত:সোমবার ০১ আগস্ট ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২২২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের তরঙ্গিয়া কৃষ্ণতলা গ্রামে পানিতে ডুবে রুমা আক্তার (৮) ও মারিয়া আক্তার (৮) নামে দুই শিশু মারা গেছে। রবিবার (৩১ জুলাই) বিকালে এই ঘটনা ঘটে।

রুমা আক্তার তরংগীয়া কৃষ্ণতলা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে ও মারিয়া আক্তার একই গ্রামের শফিক মিয়ার মেয়ে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন।

স্থানীয় ইউপি সদস্য আহমদ আলী ও নিহতের দাদা আলী হোসেন জানান, পরিবারের সবার অগোচরে বিকালে তারা দুজন বাড়ির পাশে আবু হানিফার পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হয়। পরে পুকুরের পাড়ে তাদের জামাকাপড় দেখে সন্দেহ হয়। একপর্যায়ে পুকুর খোঁজ করে তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। তারা আরও জানান, নিহত রুমা স্থানীয় ব্র্যাক স্কুলে পড়ালেখা করতো।

ধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মিলন মিয়া বলেন, পুকুরে গোসল করতে নেমে দুই বোন পানিতে ডুবে মারা যায়। মরদেহ পরিবারের কাছে রয়েছে। ঘটনা বিশ্বম্ভরপুর থানা পুলিশকে জানানো হয়েছে।


আরও খবর

সুনামগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

শুক্রবার ২০ জানুয়ারি ২০২৩