Logo
শিরোনাম

সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ১২ জুলাই ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৩১৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইমান হোসেন নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ জুলাই) দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সিংঙ্গীরগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শিশু ইমান হোসেন সিংঙ্গীরগাঁও গ্রামের বাসিন্দা রায়হান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শিশু ইমান হোসেন ঘরের বারান্দায় একা একা খেলছিল। হঠাৎ পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। পরে তাকে না পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। সবাই মিলে খোঁজাখুঁজির এক পর্যায়ে দেখতে পান ইমান হোসেন পুকুরে ভাসছে। পরে শিশুটিকে উদ্ধার করে স্বজনরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শ্রীজনা সরকার তমা জানান, স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়।

জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) সুশংকর পাল জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 


আরও খবর

সুনামগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

শুক্রবার ২০ জানুয়ারি ২০২৩