Logo
শিরোনাম

শুটিংয়ের কথা বলে গায়িকাকে ডেকে নিয়ে খুন

প্রকাশিত:বুধবার ২৫ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৯৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মিউজিক ভিডিওতে শুটিংয়ের  নাম করে খুন করা হয়েছে দিব্যা ইন্দোরা নামে এক ভারতীয় গায়িকাকে। ইতোমধ্যে এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের রোহতকের মেহাম নামক এলাকায়।

হিন্দুস্তান টাইমস বলছে,  গত ১১ মে থেকে দিল্লি থেকে নিঁখোজ ছিলেন দিব্যা ইন্দোরা। হরিয়ানার বিনোদন জগতের জনপ্রিয় মুখ তিনি। তবে নিখোঁজ হন দিল্লি থেকে। তিনদিন ধরে দিব্যার কোনো খোঁজ না পেয়ে গত ১৪ মে দিল্লি পুলিশের কাছে অপহরণের মামলা দায়ের করে তার পরিবার।

এরপর তল্লাশিতে নেমে সিসিটিভি ফুটেজ ঘেঁটে পুলিশ জানতে পারে, রোহিত নামের এক ব্য়ক্তির সঙ্গে ভিওয়ানিতে মিউজিক অ্যালবাম শুট করতে বেরিয়েছিলেন দিব্যা। মেহামের কাছে এক রেস্তোরাঁয় এক যুবকের সঙ্গে খাবার খেতে দেখা যায় দিব্যাকে। এরপর মোবাইল ফোন ট্র্যাক করে রোহিতকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।

পুলিশি জেরায় দিব্যাকে খুন করবার কথা স্বীকার করে নেয় রোহিত। এ ঘটনায় তার সহযোগী এক বন্ধুকেও গ্রেফতার করেছে পুলিশ। রোহিতের কাছ থেকে পাওয়া তথ্যার ভিত্তিতে রোহতক পুলিশের সাহায্য নিয়ে ভৈঁরো ভাবানি নামের গ্রামের কাছে এক ফ্লাইওভারের নিচে উদ্ধার হয় দিব্যার পচাগলা মরদেহ। কেন এ গায়িকাকে খুন করা হলো জেরায় রোহিত জানায়, দিব্যা তাকে ব্ল্যাকমেল করছিল, সেই কারণেই বন্ধুর সঙ্গে মিলে গায়িকাকে খুন করেছে সে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, দিব্যাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে । দুই অভিযুক্তকে ৫ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত।

 

নিউজ ট্যাগ: গায়িকাকে খুন

আরও খবর