Logo
শিরোনাম

সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে আজকের লেনদেন

প্রকাশিত:সোমবার ২৭ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৮৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে আজকের শেয়ারবাজারের লেনদেন।  সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা যায় এসব তথ্য।

এদিন ১৪ পয়েন্ট বেড়ে ডিএসইর ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৭ হাজার ২৫১ পয়েন্টে।  এ ছাড়া ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে এবং ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ২৬৭৬ পয়েন্ট ও ১৫৭৮ পয়েন্টে।

এ ছাড়া দিনটিতে লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৪১ কোম্পানির এবং কমেছে ২০২ কোম্পানির।  এ ছাড়া দাম অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও বেড়েছে সূচক। সিএএসপিআই সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ১৪৮ পয়েন্টে।

নিউজ ট্যাগ: শেয়ারবাজার

আরও খবর

সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে

মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারি ২০২৩

পুঁজিবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতা

মঙ্গলবার ০৩ জানুয়ারি ২০২৩