Logo
শিরোনাম

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন চলছে

প্রকাশিত:বুধবার ২২ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৮২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।

বুধবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৮ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৩০৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৫৯৯ ও ২৭০১ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২৮৬ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বুধবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫৪টির, কমেছে ৫৫টির এবং অপরির্বতিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার।

বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- অরিয়ন ফার্মা, প্যাসিফিক ডেনিম, বেক্সিমকো লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল, ম্যাকসন স্পিনিং বেক্সিমকো ফার্মা, কেপিসিএল, বিবিএস ক্যাবলস, লাফাজহোলসিম ও আলিফ ইন্স্যুরেন্স।

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ৩২ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ১ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২৮৯ পয়েন্টে অবস্থান করে।


আরও খবর

সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে

মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারি ২০২৩

পুঁজিবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতা

মঙ্গলবার ০৩ জানুয়ারি ২০২৩