
শুভ মাঘী পূর্ণিমা
আজ । বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব। একই সঙ্গে দিনটি বৌদ্ধদের কাছে একটি ঐতিহাসিক
দিনও। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শুভ মাঘী পূর্ণিমা উদযাপন উপলক্ষে
রাজধানীসহ দেশজুড়ে আজ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন রয়েছে।
এই পূর্ণিমা বৌদ্ধরা
আনন্দের চেয়ে শোকের মাধ্যমে পালন করেন। কারণ এই পূর্ণিমায় ভারতের উত্তর প্রদেশের বৈশালীর
চাপাল চৈত্যে বুদ্ধ নিজেই তার মৃত্যুর কথা বলেন এবং শিষ্যদের সামনে ঘোষণা করেন, আজি
হতে তিনমাস পরে শুভ বৈশাখী পূর্ণিমায় তিনি মহাপরিনির্বাণ লাভ করবেন।
গত বছরের মতো
এবারও করোনা স্বাস্থ্যবিধি মেনে মাঘী পূর্ণিমার আয়োজন হবে। এ উপলক্ষে বড় আয়োজন রয়েছে
রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে। সেখানে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের
দিনব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে ভিক্ষু সংঘের প্রাতঃরাশ গ্রহণ, বুদ্ধপূজা ও সীবলী পূজা,
বুদ্ধমূর্তি ও সীবলী মূর্তির জীবন্যাস, অষ্ঠপরিষ্কারসহ সংঘদান, ভিক্ষু সংঘের প্লিদান,
অতিথি ভোজন, পবিত্র ত্রিপিটক পাঠ এবং আলোচনাসভা। এ ছাড়া সব বৌদ্ধ বিহারে ধর্মীয় কার্যাদি
ও বুদ্ধপূজা উৎসর্গের পর বিকেলে ধর্মীয় আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

