Logo
শিরোনাম

স্বামী বাড়ি না থাকায় ঘরে ঢুকে দলবেঁধে গৃহবধূকে ধর্ষণ

প্রকাশিত:শনিবার ০১ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২১০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নোয়াখালী সদর উপজেলায় এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার চরমটুয়া ইউনিয়নের পশ্চিম মহতাপুর গ্রামের মো. রহমত উল্লাহর ছেলে মো. দাউদ (৩৫)।

জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর বর্তমান স্বামী ঢাকায় চাকরি করায় তিনি গ্রামের বাড়িতে একা থাকেন। এ সুযোগে গত বৃহস্পতিবার রাতে দাউদসহ আরও তিনজন কৌশলে ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে তাকে দলবেঁধে ধর্ষণ করে। এ ঘটনার পর ভুক্তভোগী প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে বিষয়টি জানান। পরে চেয়ারম্যানের পরামর্শে তিনি শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে চারজনের নামে থানায় ধর্ষণের মামলা করেন।

মামলা তদন্তে দায়িত্বপ্রাপ্ত থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন বলেন, ভুক্তভোগী গৃহবধূ মামলার পরপরই এজাহারভুক্ত আসামি দাউদকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।

তিনি আরও বলেন, মামলার বাকি তিন আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। অন্যদিকে ভুক্তভোগী গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার (১ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজ ট্যাগ: গৃহবধূকে ধর্ষণ

আরও খবর

ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩