Logo
শিরোনাম

স্বামীর বিয়ের খবরে স্ত্রীর আত্মহত্যার অভিযোগ

প্রকাশিত:শনিবার ২৭ আগস্ট ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১১৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন এমন খবর পেয়ে খাদিজা আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৬ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর কদমতলীর বাসায় এ ঘটনা ঘটে।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

মৃতের ভাই মো. রিয়াজ জানিয়েছেন, বছর খানেক আগে তার বোনের বিয়ে হয়। বোনের স্বামী নাঈমের চায়ের দোকান ছিল। শ্যামপুরের বড়ুইতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন তারা। বিয়ের কয়েক মাস পরে তার বোন জানতে পারেন স্বামীর আরেকজনের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো। খাদিজাকে মারধর করতেন স্বামী। এরই মধ্যে তাদের একটি মেয়ে সন্তান জন্ম নেয়। তার বয়স দুই মাস।

তিনি বলেন, সম্প্রতি খাদিজার স্বামী ও শাশুড়ি তাকে মারধর করেন। এর পর সে আমাদের শ্যামপুর মডেল রোডের বাসায় চলে আসে। সে তার শাশুড়ি ও ঘটকের কাছে জানতে পারে তার স্বামী আরেকটি বিয়ে করেছে। পরে কাউকে কিছু না জানিয়ে সবার অগোচরে রাত ৮টার দিকে বিষপান করে। আমরা দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রিয়াজ এ ঘটনার বিচার দাবি করে বলেন, খাদিজার মৃত্যুর জন্য তার স্বামী, শাশুড়ি ও ঘটক দায়ী। আমরা তাদের বিচার চাই। তিন ভাই-বোনের মধ্যে সে ছিল আমাদের একমাত্র বোন। পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, খাদিজার মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

 


আরও খবর