
শ্বাসযন্ত্রে ভাইরাল সংক্রমণ নিয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, বুধবার সকালে সোনিয়া গান্ধীর সঙ্গে হাসপাতালে এসেছিলেন মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র।
বার্তা সংস্থা
পিটিআই জানায়, হাসপাতাল কর্তৃপক্ষ পরে একটি স্বাস্থ্য বুলেটিন জারি করেছে।
হাসপাতালের
পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. অজয় স্বরূপ বলেন, ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী
আজ (বুধবার) আমাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে ডা. অরূপ বসু এবং তার দলের তত্ত্বাবধানে
বক্ষব্যাধি চিকিৎসা বিভাগে ভর্তি করা হয়েছে। শ্বাসযন্ত্রে ভাইরাল সংক্রমণের পর্যবেক্ষণ
ও চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন তিনি।
সূত্রের বরাতে
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, সোনিয়া গান্ধী মঙ্গলবার থেকে অসুস্থ ছিলেন। এ কারণে
ওই দিন সন্ধ্যায় উত্তর প্রদেশে ‘ভারত জোড়ো যাত্রায়’ সাত কিলোমিটার হাঁটার পরে দিল্লিতে ফিরে আসেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা
গান্ধী।
এদিকে কংগ্রেসের
‘ভারত
জোড়ো যাত্রা’ উত্তর প্রদেশের বাগপতের মাভিকালানে রাতের জন্য থামার পরে বুধবার সকাল
৬টায় আবার শুরু হয়েছে। এ দিন প্রিয়াঙ্কা গান্ধী যোগ না দিলেও পুনরায় শুরু হওয়া যাত্রায়
অংশ নিয়েছেন রাহুল গান্ধী।

