Logo
শিরোনাম

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হলেন লোকমান হোসেন

প্রকাশিত:রবিবার ০৪ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২২১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনার সংক্রমণ যখন বেড়েই চলছে এসময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নানকে বদলি করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব নিয়োগ পেয়েছেন মো. লোকমান হোসেন মিয়া।

রবিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।

একইসঙ্গে সুরক্ষা সেবা বিভাগের সচিব হয়েছেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেন। সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুজ্জামান শনিবার (৩ এপ্রিল) অবসরোত্তর ছুটিতে গেছেন।

লোকমান হোসেন মিয়া বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ২০১৯ সালের ২৪ অক্টোবর থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব নেয়ার আগে তিনি খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।


আরও খবর