Logo
শিরোনাম

স্বল্প সুদে ১০০ কোটি টাকা ঋণ পাবেন বাস মালিকরা

প্রকাশিত:সোমবার ২৪ মে ২০২১ | হালনাগাদ:বুধবার ০৮ নভেম্বর ২০২৩ | ১৮৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ক‌রোনা সংক্রমণ রোধে সরকার ঘো‌ষিত বিধিনিষেধে ক্ষতিগ্রস্ত হয়েছেন বাস মালিকরা। তাই তাদের স্বল্প সুদে সহজ শর্তে ঋণ দেয়ার জন্য ১০০ কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রবিবার বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর আমেদ জামাল, কাজী ছাইদুর রহমান, একেএম সাজেদুর রহমান খান, আবু ফরাহ মো. নাসের, বোর্ড সচিব মাসুদ বিশ্বাস ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

জানা গেছে, পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ২ শতাংশ সুদে তহবিল গ্রহণ করবে এবং বাস মালিকদের সর্বোচ্চ ৬ শতাংশ সুদে বিতরণ করবে।

করোনায় বিধিনিষেধ চলাকালেৌ গণপরিবহণ বন্ধ থাকায় মালিকদের যানবাহন মেরামত, কর্মচারী ও শ্রমিকের বেতন, ভাতা, ঈদ বোনাস ইত্যাদি দেয়ার জন্য নামমাত্র সুদে ও সহজ শর্তে ৫ হাজার কোটি টাকা প্রণোদনার দাবি করে আসছে তারা।

বোর্ড সভায় সরকারি ৬ ব্যাংকের ২০২০ সালভিত্তিক ক্যামেল রেটিং ও অফ-সাইট সুপারভিশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ২০১৯-২০ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান ও সোনালী ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) পদে কর্মরত বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সুভাস চন্দ্র দাসের মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সভায় কৃষি ব্যাংকের মাধ্যমে ২০১৮-১৯ অর্থবছরে কৃষকদের মধ্যে বিতরণ করা ঋণের রাষ্ট্রীয় গ্যারান্টি পরিশোধের সময় বৃদ্ধি এবং পুনঃঅর্থায়ন ঋণের টাকা পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।


নিউজ ট্যাগ: বাস মালিক

আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪