
কুষ্টিয়ায় শ্যালকের হাতে দুলাভাই সিরাজ মোল্লা (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের আড়য়াপাড়া এলাকার এ ঘটনা ঘটে।
নিহত সিরাজ মোল্লা ওই এলাকার কাশেম মোল্লার ছেলে। অভিযুক্ত আলমগীর হোসেন আক্কাস আলীর ছেলে। আলমগীর সর্ম্পকে কাশেম মোল্লার আপন চাচাতো শ্যালক। তিনি পলাতক রয়েছে।
নিহত সিরাজ মোল্লার স্ত্রী পারভীন জানান, টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে আজ দুপুরে আলমগীর পাথর দিয়ে সিরাজ মোল্লার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

