Logo
শিরোনাম

শ্যামলীতে কালো পতাকা নিয়ে জড়ো হয়েছেন বিএনপির নেতা-কর্মীরা

প্রকাশিত:শুক্রবার ২৫ আগস্ট ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ২৫৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সরকারের পদত্যাগের দাবিতে কালো পতাকা নিয়ে গণমিছিলে অংশ নিতে রাজধানীর শ্যামলীতে জড়ো হয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ শুক্রবার বেলা সোয়া দুইটার দিকে এ চিত্র দেখা গেছে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা তিনটার দিকে শ্যামলীর রিং রোডে সমাবেশ করার কথা রয়েছে বিএনপির। এরপর রিং রোড থেকে গণমিছিল শুরু হবে। মিছিলটি শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে।

বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা ১১টার পর থেকে কর্মসূচিতে অংশ নিতে নেতা-কর্মীরা আসতে শুরু করেন। জুমার নামাজের পর নেতা-কর্মীদের ভিড় বেড়ে যায়। অনেকে শ্যামলী সিনেমা হলের সামনে অবস্থান নেন।

বেলা দুইটার পর শ্যামলী মোড় থেকে রিং রোডে নেতা-কর্মীদের ভিড়ের কারণে যান চলাচল সীমিত হয়ে পড়ে। এ সময় কালো পতাকা, জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে বিএনপির অনেক নেতা-কর্মী সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। ব্যানার-ফেস্টুন হাতে সড়কে অবস্থান নিয়েছেন তাঁরা।


আরও খবর