Logo
শিরোনাম

‘টাইগার ৩’: পেশা বদলাচ্ছেন ইমরান হাশমি!

প্রকাশিত:বুধবার ২৬ মে ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২২৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পাকিস্তানের জঙ্গি দলে গুপ্তচর হিসেবে নাম লেখালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমী। খুব তাড়াতাড়ি তিনি পাকিস্তানে চলে যাচ্ছেন।

খবরটি শুনে অনেকের চোখ কপালে উঠতে পারে। ঘটনাটি বাস্তবে নয়, সিনেমায়। সবকিছু ঠিক থাকলে লকডাউন শেষ হলেই মণীশ শর্মার নতুন সিনেমা টাইগার ৩-এর কাজ শুরু হবে। আর সে সিনেমাতেই নতুন এই চরিত্রে নিজেকে উপস্থাপন করবেন ইমরান।

জানা যায়, টাইগার ৩ সিনেমায় ইমরান হাশমীর প্রধান শত্রু থাকবে র (RAW) এর এজেন্ট সালমান খান। এতে সালমান খানের চরিত্রটি টাইগার নামে পরিচিত। অন্যদিকে ইমরান 'পাকিস্তান টাইগার' হিসেবে পর্দায় হাজির হবেন।

নিউজ ট্যাগ: ইমরান হাশমী

আরও খবর