Logo
শিরোনাম

টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ ইলন মাস্ক

প্রকাশিত:মঙ্গলবার ১৪ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৯৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন এ বছর গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ককে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করেছে। স্থানীয় সময় সোমবার (১৪ ডিসেম্বর) এ তথ্য জানান টাইম ম্যাগাজিনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী অ্যাডওয়ার্ড ফেলসেনথাল।

অ্যাডওয়ার্ড ফেলসেনথাল বলেন, পারসন অব দ্য ইয়ার হলো প্রভাবের একটি মাপকাঠি। খুব কম মানুষই পৃথিবীতে জীবনের ওপর মাস্কের চেয়ে বেশি প্রভাব ফেলতে পেরেছেন। এটা হয়তো পৃথিবীর বাইরের জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। ২০২১ সালে মাস্ক শুধু বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করেননি, বরং আমাদের সমাজে যে বড় পরিবর্তন এসেছে তার সবচেয়ে বড় উদাহরণ হিসেবেও এসেছেন।

ইলন মাস্ক টেসলার পাশাপাশি মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্সের সহপ্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।


আরও খবর