
তীব্র তাপদাহে
নাকাল হয়ে পড়েছে ভারত ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের মানুষ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে
তাপমাত্রা ৪৭ ডিগ্রি পর্যন্ত উঠেছে। এ ছাড়া দেশটির উত্তরাঞ্চলের অনেক জায়গায় তাপমাত্রা
৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।
রাজস্থানের
মতো মরুভূমি এলাকায় 'রেড অ্যালার্ট' জারি করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। রাজ্যটির ধোলপুর
জেলায় গত শনিবার সর্বোচ্চ ৪৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
দেশটির আবহাওয়াবিদরা জানিয়েছেন, সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়বে। খবর এনডিটিভি
ও জিও নিউজের।
পাকিস্তানের অবস্থা আরও ভয়াবহ। দেশটির সিন্ধু প্রদেশের জ্যাকোবাবাদে তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। সিন্ধু প্রদেশের তিনটি শহরে রবিবার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি ছিল। এ ছাড়া প্রদেশের নবাবশাহ শহরে ৫০ দশমিক ৫ ও মহেঞ্জোদারো শহরে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র তাপদাহে দুই দেশেই মানুষের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে।

