Logo
শিরোনাম

টেকনাফে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে ২ রোহিঙ্গা নিহত

প্রকাশিত:সোমবার ২০ জুন ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৬৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কক্সবাজারের টেকনাফে কাভার্ড ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন । সোমবার সকাল ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেকনাফের উনচিপ্রাং ক্যাম্পের বাসিন্দা ইসমত আরা (১০) একই ক্যাম্পের ওমর হামজা (৬০)।

এসব তথ্য নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক যায়েদ হাসান জানান, সোমবার সকালে অটোরিকশা যাত্রী নিয়ে টেকনাফের হোয়াইক্যংর দিকে যাচ্ছিল। অটোরিকশাটি তেচ্ছিব্রিজ এলাকার সড়কের বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা দুই রোহিঙ্গা নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে  নিয়ে যায়।

তিনি আরও জানান, গাড়ি দুটি হাইওয়ে পুলিশ জব্দ করছে। বিষয়টি তারা তদন্ত করছে।

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর

গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারি ২০২৩