Logo
শিরোনাম

টেকনাফে ক্যাম্পে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ০৭ জুন ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৩৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কক্সবাজারের টেকনাফে নিবন্ধিত নয়াপাড়া ও শালবন ক্যাম্পে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে এসব ক্যাম্পের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মারা যাওয়া শিশু দুজন হলো- টেকনাফের নয়াপাড়া মৌচনি ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা কামাল সাদেক (৭) একই ক্যাম্পের মো. ইয়াছার (৮)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে টেকনাফের শালবন ও নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পাশে মাঠে খেলছিল শিশু দুজন। খেলা শেষ করে পুকুরে নামলে তারা নিখোঁজ হয়। পরে রোহিঙ্গারা এগিয়ে এসে তাদের উদ্ধার করে ক্যাম্পের ভেতরে স্বাস্থ্যা কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশু দুজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের নেতা মো. ইসলাম জানান,তার ক্যাম্পের একজনসহ পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি কতৃপক্ষকে জানানো হয়েছে। তাদের মরদেহ পারিবারিকভাবে দাফনের প্রস্তুতি চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৬-এপিবিএনের অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম জানান, লোকজনের সহায়তায় দুই রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করার পর এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আরও খবর

গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারি ২০২৩