
কক্সবাজারের টেকনাফের লেদা ক্যাম্পে হাবিব উল্লাহ নামে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার রাতে উপজেলার লেদা এলাকার নুর আলী পাড়ার ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। হাবিব উল্লাহ (২৫) পশ্চিম লেদা নুর আলী পাড়ার হোসাইন আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত
করে এপিবিএন-১৬-এর অধিনায়ক তারিকুল ইসলাম বলেন, অস্ত্রধারীদের গুলিতে এক রোহিঙ্গা যুবক
গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ক্যাম্পে অভিযান চালাচ্ছে পুলিশ।
লেদা রোহিঙ্গা
ক্যাম্পের চেয়ারম্যান মো. জাফর বলেন, অস্ত্রধারী খালেক ও চাকমা গ্রুপের সদস্যরা ডাকাতির
প্রস্তুতি নিয়ে ক্যাম্পে প্রবেশকালে তাদের দেখে ফেলেন হাবিব। এ সময় অস্ত্রধারীরা তাকে
গুলি করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নিয়ে যান।
তার অবস্থা আশঙ্কাজনক।

