Logo
শিরোনাম

থাইল্যান্ডে যুদ্ধজাহাজ ডুবে নিখোঁজ ৩৩

প্রকাশিত:মঙ্গলবার ২০ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ৩০৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

থাইল্যান্ডের উপসাগরে দেশটির নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার পর নিখোঁজ ৩৩ জনের খোঁজ চালিয়ে যাচ্ছে থাই সামরিক বাহিনী। নৌবাহিনী জানিয়েছে, ডুবে যাওয়া যুদ্ধজাহাজ এইচটিএমএস সুখোথাই -এ মোট ১০৬ জন নাবিক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে এই পর্যন্ত ৭৩ জনকে উদ্ধার করা হয়েছে।

সোমবার এক বিবৃতিতে থাই নৌবাহিনী জানিয়েছে, ইঞ্জিনের ত্রুটির কারণেই রোববার মধ্যরাতে ব্যাংককের দক্ষিণে প্রেচুয়াপ খিরি খান প্রদেশের উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে যুদ্ধজাহাজটি ডুবে যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটির মধ্যে পানি উঠে যাওয়ার পর এর কাঠামো পানিতে ভরে যায় এবং ইঞ্জিন রুমে শর্ট-সার্কিটের ঘটনা ঘটে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, নিখোঁজদের খুঁজে বের করার জন্য নৌবাহিনীর তিনটি জাহাজ এবং দুটি হেলিকপ্টার কাজ করছে। তবে খারাপ আবহাওয়ার কারনে উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে।

থাই নৌবাহিনী তার টুইটার অ্যাকাউন্টে ছবি এবং ভিডিও ফুটেজ পোস্ট করেছে যাতে দেখা যাচ্ছে, ধূসর রঙের জাহাজটি উল্টে আছে এবং পাশের একটি জাহাজ থেকে কমলা রঙের পোশাক পরা একদল কর্মী অন্ধকারে মধ্যে ওই জাহাজ থেকে নাবিকদের উদ্ধারের চেষ্টা করছে।

নৌবাহিনীর মুখপাত্র অ্যাডমিরাল পোগক্রং মন্থার্ডপালিন বলেছেন, সুখোথাই, ১৯৮৭ সাল থেকে ইউএস-নির্মিত কর্ভেট ব্যবহার করা হচ্ছে। রোববার শক্তিশালী ঢেউয়ের আঘাতে একদিকে কাত হয়ে পড়ে এবং ডুবে যেতে শুরু করে।


আরও খবর