
সাংবাদিকদের থানায় ডেকে নিয়ে বিবস্ত্র
করে হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ
মাধ্যমে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। ভুক্তভোগীদের অভিযোগ, গেল ২ এপ্রিল থিয়েটার
শিল্পী নীরজ কুন্দরের গ্রেফতার সংবাদ সংগ্রহ করতে যান স্থানীয় সাংবাদিক ও ইউটিউবাররা।
এরপরই ৮ জনকে আটক করে রাখে পুলিশ। দীর্ঘ ১৮ ঘণ্টা থানায় রেখে এরপর জামা কাপড় খুলে মারধর
করা হয়।
পুলিশের অভিযোগ, বিজেপি বিধায়ক কেদারনাথ
শুক্লা এবং তার ছেলের নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
সিধির সাংবাদিক ব্রিজেশ পাঠক নিজের অভিজ্ঞতার
কথা জানিয়ে বলেন, ”বিক্ষোভ চলাকালীন
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং স্থানীয় বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন
কয়েকজন। পুলিশ তাঁদের থামিয়ে বলতে থাকে, শিল্পী নীরজ কুন্দরার বিরুদ্ধে যথাযথ প্রমাণ
রয়েছে। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। থানার ভিতরে নিয়ে গিয়ে বিবস্ত্র করা হয় তাঁদের।
এর মধ্যে ছিলেন আমাদেরই এক সহকর্মী সাংবাদিক। ২ পুলিশ অফিসার তাদের ছবি তুলে ভাইরাল
করে দেন।
এদিকে, সাংবাদিক নির্যাতনের ঘটনায় ক্ষোভ
জানিয়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি এবং তৃণমূলের নেতাকর্মীরা। এই ঘটনার তদন্ত করে
ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

