
বাংলাদেশের বিপক্ষে
প্রথম টি-টোয়েন্টিরর জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। ১২ সদস্যের দলে অধিনায়ক হিসেবে
রয়েছেন বাবর আজম।
আজ বৃহস্পতিবার
(১৮ নভেম্বর) ম্যাচ পূর্ববর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক বাবর আজম প্রথম ম্যাচের
জন্য ১২ জনের নামের তালিকা প্রকাশ করেন। এই ম্যাচে অভিজ্ঞদের উপরেই আস্থা রেখেছে পাকিস্তান।
প্রথম ম্যাচের
জন্য পাকিস্তানের ১২ সদস্যের স্কোয়াড-
বাবর আজম (অধিনায়ক),
শাদাব খান, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ,
মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও শোয়েব
মালিক।

