
বর্তমানে বাংলাদেশের ক্রিকেটের শর্ট ফরম্যাট
টি-টোয়েন্টিতে র্যাংকিংয়ে ৯ম স্থানে, রেটিং ২৩১। এক ধাপ এগিয়ে থাকা আফগানদের রেটিং
২৩২। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ যদি ২-০ ব্যবধানে সিরিজ জিতে যায়, তাহলে বাংলাদেশ ২৩৩
রেটিং পয়েন্ট নিয়ে ৮ম স্থানে উঠে আসবে। আফগানদের রেটিং হবে ২২৭। যা তাদের নামিয়ে দেবে
১০ম স্থানে।
যদি সিরিজ ১-১ এ ড্র হয়, তাহলে কোনো দলেরই অবস্থান পরিবর্তন হবে না। পাল্টাবে না রেটিংও। তবে বাংলাদেশ যদি ২-০ ব্যবধানে হেরে যায় তাহলে ২২৮ রেটিং নিয়ে এক ধাপ পিছিয়ে ১০ম স্থানে চলে যাবে টাইগাররা।
ক্রিকেটের শর্টার ফরম্যাট টি-টোয়েন্টিতে
আফগানিস্তানের সাথে ৭ বারের দেখায় টাইগারদের জয় মোটে দুইটি। একটি ম্যাচ পরিত্যক্ত।
তার মানে আফগানরা জিতেছে চার ম্যাচে। ঠিক এই সমীকরণের সামনে দাঁড়িয়েই প্রশ্ন, তামিমের
দল ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদের দল আফগানদের ঘায়েল করতে
পারবে তো?
প্রশ্নটা মাথায় রেখেই আগামী কাল বৃহস্পতিবার
বিকেল তিনটায় মিরপুরে আফগানদের বিপক্ষে মাঠে নামছে টিম টাইগার্স। আইসিসি টি-টোয়েন্টি
র্যাংকিংয়ে আফগানিস্তানকে পেছনে ফেলার সুবর্ণ সুযোগ হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। এই
সিরিজ জিততে পারলে টাইগাররা আফগানদের টপকে যাবে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে।

