Logo
শিরোনাম

টিকা উৎপাদনে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:রবিবার ২৪ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে করোনা টিকার কোনো অভাব নেই। সেই সঙ্গে বাংলাদেশও টিকা উৎপাদনে যেতে প্রস্তুত। টিকা কার্যক্রমে বিশ্বে আমরা এগিয়ে রয়েছি। আমরা টিকার জন্য কোনো টাকা-পয়সা নিচ্ছি না। হাতে গোনা কয়েকটি দেশ বিনা মূল্যে টিকা দিচ্ছে।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে সিলেট জেলা প্রেস ক্লাব মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও জানান, সাম্প্রদায়িক হামলার ইস্যুতে বাংলাদেশ সরকারের পদক্ষেপকে অত্যন্ত উত্তম বলে জানিয়েছে ভারত। ভারতের অনেক স্থানে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করলেও তাদের অনেকেই বানোয়াট প্রচারণা করেছে। তবে ভারত সরকার প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছে।

ড. এ কে আব্দুল মোমেনের মতে, করোনাকালে কূটনৈতিক সফলতা আমার একার নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সকল দিক-নির্দেশনা দিয়েছেন। তার দূরদর্শিতা, স্বাস্থ্যমন্ত্রী এবং কোভিড-১৯ ম্যানেজমেন্ট কমিটিসহ সংশ্লিষ্ট সবার অবদানেই আমরা করোনাকালের কূটনীতিতে সফল হয়েছি। বিশ্বের বহু শক্তিশালী দেশে মৃত্যুর সংখ্যার তুলনায় আমাদের দেশে একেবারেই কম। ভ্যাকসিন কার্যক্রমে বিশ্বে আমরা এগিয়ে রয়েছি। আমরা ভ্যাকসিনের জন্য কোনো টাকা-পয়সা নিচ্ছি না।

জেলা প্রেস ক্লাব সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ব্যবস্থাপনা পরিষদের সদস্য আব্দুল জব্বার জলিল, সিটি করপোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ, আজাদুর রহমান আজাদ ও ছালেহ আহমদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।


আরও খবর