Logo
শিরোনাম

টিকটক পাবজি নিষিদ্ধ করল তালেবান

প্রকাশিত:শনিবার ২৩ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৪৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

যুব সমাজকে পথভ্রষ্ট করছে এমন অভিযোগ এনে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক ও পাবজি গেম নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। প্রথমবারের মতো কোনও অ্যাপ বন্ধ করার ঘোষণা দিলো তালেবান।  এই আদেশ কবে থেকে কার্যকর হবে সে বিষয়টি এখনও খোলাসা করেনি তালেবান।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) এই মর্মে একটি সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, এই মোবাইল অ্যাপ এবং গেমের জন্য যুবসমাজ পথভ্রষ্ট হচ্ছে। তাই এদিন থেকে গোটা দেশে এগুলি নিষিদ্ধ করা হল। টেলিযোগাযোগ মন্ত্রকের পক্ষ থেকে এই নির্দেশ কার্যকর করা হয়েছে। অনৈতিক বিষয় প্রচার করে এমন টিভি চ্যানেল নিষিদ্ধ করা হবে বলেও জানিয়েছে তালেবান। সাম্প্রতিক গান, সিনেমা ও টেলিভিশন সিরিয়াল নিষিদ্ধ করেছে তালেবান প্রশাসন। তালেবান মুখপাত্র ইনামুল্লাহ সামানগানি বলেছেন, তরুণ প্রজন্মের বিপথে যাওয়া ঠেকাতে সবশেষ নিষেধাজ্ঞাগুলো জরুরি ছিল।

প্রসঙ্গত, ইদানীংকালে আফগান তরুণদের মধ্যে টিকটক এবং পাবজির জনপ্রিয়তা তুমুল বেড়েছিল। কারণ, আফগানিস্তানে তালিবানের শাসন পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই গান, বাজনা, সিনেমা, সিরিয়াল সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানের উপরেই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। বাদ ছিল টিকটক আর পাবজি। এবার তাতেও তালা পড়ল। স্বাভাবিকভাবেই তালিবানের এই নির্দেশে ক্ষুব্ধ আমআফগানরা। কিন্তু, সেকথা মুখ ফুটে বলার সাহস তাঁদের নেই।


আরও খবর