Logo
শিরোনাম

টঙ্গীতে লাইনচ্যুতির ১০ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ২২৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বলেন, রেললাইন থেকে লাইনচ্যুত বগিটি সরিয়ে নেয়া হয়েছে। এখন দুই লাইনেই ট্রেন চলাচল করছে।

ঢাকা থেকে যাওয়া একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন বেলা ২টার পর বগিটি উদ্ধার করে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মধুমিতা রেললাইন এলাকায় বগিটি লাইনচ্যুত হয়। গাজীপুরের টঙ্গীতে ১০ ঘণ্টা পর লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগিটি সরিয়ে নেয়া হয়েছে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুর মোহাম্মদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রেললাইন থেকে লাইনচ্যুত বগিটি সরিয়ে নেয়া হয়েছে। এখন দুই লাইনেই ট্রেন চলাচল করছে।

ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী কনটেইনারের একটি বগি ভোরে মধুমিতা এলাকায় লাইনচ্যুত হয়। এতে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধারের জন্য পরে ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়। 


আরও খবর