Logo
শিরোনাম

তৈমূর আলম খন্দকারের বাসায় গেলেন আইভী

প্রকাশিত:সোমবার ১৭ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের বাসায় গেছেন বিজয়ী প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

সোমবার বিকাল ৫টার দিকে শহরের মাসদাইর এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে তৈমূরের বাসভবনে যান আইভী। এসময় পাশাপাশি বসে কথা বলেন তারা।

এর আগে বাবারা তো মেয়েকে জিতিয়ে দেয় বলে মন্তব্য করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পর পর তিন বারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।

রোববার নির্বাচনে প্রাথমিক ফলাফলে বিজয়ের পর স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।

আপনার কাকার উদ্দেশে কিছু বলবেন; তিনি তো অনেক ভোট পেয়েছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পর পর তিন বারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেন, হ্যাঁ কাকা অনেক ভোট পেয়েছেন। কাকাকে অভিনন্দন জানাচ্ছি। তাকে বলতে চাচ্ছি- তার মেয়েই জিতেছেন। মেয়ে তো জিতবে। বাবারা তো সব সময় মেয়েদেরই জিতিয়ে দেয়।

তিনি আরও বলেন, তিনি যেহেতু আমার চাচা, তিনিও নিশ্চয় খুশি হয়েছেন- চুনকার মেয়ে জিতেছে; উনারই মেয়ে জিতেছে। আমি তাকে নিয়েই কাজ করবো। তার যে পরিকল্পনা আছে; আশা করি তিনি আমাকে সহযোগিতা করবেন।


আরও খবর