Logo
শিরোনাম

‘টোয়াইলাইট’-এ অভিনয় করতে চেয়েছিলেন টেইলর সুইফ্ট

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ আগস্ট ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১০৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ক্যাথরিন হার্ডউইক পরিচালিত ২০০৮ সালে টোয়াইলাইট’ ব্যাপক সাফল্য পাবার পর স্বাভাবিকভাবেই ক্রিস্টেন স্টুয়ার্ট এবং রবার্ট প্যাটিনসন অভিনীত টোয়াইলাইট সাগা’ সিরিজের পরবর্তী ফিল্ম নিউ মুন’ ছিল দর্শকদের খুব আগ্রহের ফিল্ম। পরের পর্বটির পরিচালক ক্রিস ওয়াইটজ সেই সময় ঘোষণা দেন গ্র্যামিজয়ী গায়িকা টেইলর সুইফ্ট নিউ মুন’ পর্বে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন, তবে তিনি নিজেই তাকে বিমুখ করে দেন।

সবচেয়ে মজার কথা হল, আমি শুনেছিলাম টেইলর সুইফ্ট খুব বড় টোয়াইলাইট’ ভক্ত, অ্যাশলি গ্রিন এবং মেলানি হাওকে দ্য টোয়াইলাইট ইফেক্ট’ পডকাস্টে ওয়াইটজ বলেন, আর আমাদের দুজনের এজেন্টও এক, সেই জানায় আমার জন্য নয় বরং সে টোয়াইলাইট’ ভক্ত বলে আগ্রহ প্রকাশ করেছে।

পরিচালক জানান সুইফ্ট যে কোনও চরিত্রে অভিনয়ের জন্য তৈরি ছিলেন। হোক তা ক্যাফেটেরিয়া বা রেস্তরাঁয় বসা যে কোনও একজন মানুষ, সে শুধু ফিল। মটিতে থাকতে চেয়েছিল। আমার মনে হল, টেইলর সুইফ্টকে যদি নেয়া হয় তাহলে দর্শকরা তা পাঁচ মিনিটের জন্য গিলতেই পারবেনা। তবে আমি তাকে নিইনি বলে কপালও চাপড়াই, অন্তত কিছুটা সময় তো তার সঙ্গে কাটান যেত।


আরও খবর