Logo
শিরোনাম

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আটক

প্রকাশিত:বৃহস্পতিবার ১০ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৯৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সুনামগঞ্জ-সিলেট সড়কে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে ট্রাকচাপায় রাসেল (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৯ মার্চ) রাতে সুনামগঞ্জ শহরের প্রবেশের সময় দ্রুতগতির একটি মালবোঝাই ট্রাক ওই আরোহীকে চাপা দেয়।

নিহত রাসেল বিশ্বম্ভপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নের ভাদের টেক গ্রামের বাসিন্দা মহিউদ্দিনের ছেলে। ঘাতক ট্রাকচালকে আটক ব্যবসায়ীরা পুলিশে সোপর্দ করেছেন।

চাপা দেওয়ার পর পথচারী ও সড়কের পাশের ব্যবসায়ীরা আহত রাসেলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়ার উদ্দিন চৌধুরী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।


আরও খবর