Logo
শিরোনাম

ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ ৩ যাত্রী নিহত

প্রকাশিত:শুক্রবার ০৫ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ২৯২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নগরের বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় মাহিন্দ্রা সিএনজি অটোরিকশাকে বালিবাহী ডাম্পার ট্রাক ধাক্কা দিলে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বহদ্দারহাট-শাহআমানত সেতু সংযোগ সড়কের রাহাত্তারপুল ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক মো. অহিদ মিয়া (৫৫), মো. শহীদ মাঝি (৬২) ও মো. আব্দুল মান্নান (৪০)।

বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমির হোসেন বলেন, রাহাত্তারপুল ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে মাহিন্দ্রা সিএনজি অটোরিকশাকে বালিবাহী ডাম্পার ট্রাক ধাক্কা দিলে সাতজন গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে মো. অহিদ মিয়া সিএনজি অটোরিকশা চালক ও বাকি দুইজন শ্রমিক। কাজ শেষে বাসায় ফিরছিলেন তারা।

এসআই মো. আমির হোসেন বলেন, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।


আরও খবর