Logo
শিরোনাম

ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি থেকে ‘গোপন নথি’ জব্দ এফবিআইয়ের

প্রকাশিত:শনিবার ১৩ আগস্ট ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৬৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে অভিযান চালিয়ে ১১ সেট অতি গোপন নথি জব্দ করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। গতকাল শুক্রবার ট্রাম্পের পাম বিচের মার-এ-লাগো রিসোর্টে তল্লাশি চালিয়ে নথিগুলো উদ্ধার করা হয়।

বিবিসির খবরে বলা হয়, নথিগুলোর একটি তালিকা করা হয়েছে। শুক্রবার বিকেলে একজন বিচারক সাত পৃষ্ঠার নথি মুক্ত করেন। এরপর নথিগুলোর তালিকা প্রকাশ করা হয়।

নথি জব্দের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি কোনো অপরাধ করেননি। নথিগুলোতে গোপন কিছুই নেই। গত বৃহস্পতিবার (৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তল্লাশি পরোয়ানার বিষয়বস্তু প্রকাশ করতে বিচারককে অনুরোধ জানান। ওই পরোয়ানার ভিত্তিতেই গত সোমবার (৮ আগস্ট) মার-এ-লাগোতে তল্লাশি চালায় এফবিআই। 


আরও খবর