Logo
শিরোনাম

ট্রাম্পের প্রথম স্ত্রী মারা গেছেন

প্রকাশিত:শুক্রবার ১৫ জুলাই ২০২২ | হালনাগাদ:সোমবার ৩০ অক্টোবর ২০২৩ | ৯৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী (সাবেক) ইভানা ট্রাম্প মারা গেছেন। তিনি তার নিউইয়র্ক সিটির বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এসময় তার বয়স হয়েছিল ৭৩ বছর। ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য নিশ্চিত করেছেন। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, ইভানা ট্রাম্পের মৃত্যুর পেছনে কোনো অস্বাভাকিতা পাওয়া যায়নি। একটি জরুরি নম্বরে ফোন পেয়ে পুলিশ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

নিউইয়র্কের অগ্নিনির্বাপন বিভাগ জানিয়েছে, প্রথমে ইভানা ট্রাম্পের কার্ডিয়াক অ্যারেস্টের খবার পাওয়া যায়। পরে সেখানে পৌঁছাতে পৌঁছাতে তিনি মারা যান।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, যারা ইভানাকে ভালোবাসতেন তাদের সবার জন্য এটি দুঃখের সংবাদ। ইভানা আর আমাদের মাঝে নেই। ইভানা ট্রাম্প নিউইয়র্ক সিটিতে তার বাড়িতে মারা গেছেন।

তিনি আরও লিখেন, ইভানা একজন চমৎকার, সুন্দর এবং আশ্চর্যজনক মহিলা ছিলেন। আমার প্রথম তিন সন্তানের মা ছিলো ইভানা।


আরও খবর