Logo
শিরোনাম

ট্রেন দুর্ঘটনায় গেটম্যান আটক

প্রকাশিত:শনিবার ৩০ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ জন নিহত হওয়ার ঘটনায় খৈয়াছড়া রেলক্রসের গেটম্যান মো. সাদ্দাম হোসেনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রেলক্রসিং এলাকা থেকে তাকে আটক করা হয়।

মীরসরাই রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

রেলওয়ে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, গেটম্যান পুলিশ হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।


আরও খবর