Logo
শিরোনাম

ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ১২ আগস্ট ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৬১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। তার নাম ইয়ামিন আহমেদ (২৬)। গতকাল বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত ছিলেন। ইয়ামিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেতের মাঝামাঝি এলাকায় রেললাইন দিয়ে হাঁটছিলেন ইয়ামিন। এ সময় তিনি মুঠোফোনে কথা বলছিলেন। ট্রেন আসতে দেখে পাশের আরেক লাইনে যান তিনি। কিন্তু ওই সময় সেই লাইনে আরেকটি ট্রেন চলে আসে। আর সে ট্রেনেই কাটা পড়েন তিনি।

তার মরদেহ উদ্ধার করে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আরও খবর