Logo
শিরোনাম

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত

প্রকাশিত:শুক্রবার ২৯ জুলাই ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৩৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামের মিরসরাইয়ে মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী একটি মাইক্রোবাসের ১১ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

আজ শুক্রবার দুপুর ১টার দিকে খৈয়াছড়া ঝর্ণা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, রেললাইন পার হওয়ার সময় মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে মহানগর প্রভাতী ট্রেন প্রায় এক কিলোমিটার সামনে নিয়ে যায়। মাইক্রোবাসের যাত্রীরা খৈয়াছড়া ঝর্ণা দেখতে আসছিলেন।

রেলওয়ে পুলিশ সুপার হাছান চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও খবর