
ঈদ শেষে ঢাকায়
ফেরার ট্রেনের অগ্রিম টিকিট রবিবার (১ মে) সকাল থেকে দেওয়া শুরু হয়েছে। আজ দেওয়া হচ্ছে
৫ মের টিকিট।তবে কমলাপুর রেলস্টেশনে তেমন ভিড় দেখা যায়নি। কর্তৃপক্ষ জানায়, যে স্টেশন
থেকে যাত্রা করা হবে সেই স্টেশন থেকেই ফিরতি টিকিট নিতে হবে।
সংশ্লিষ্টরা জানান,৩
ও ৪ মে তারিখের টিকিট দেওয়া নির্ভর করছে চাঁদ দেখার ওপর। ঈদ কবে হবে সেটি নির্ধারিত
হওয়া মাত্রই এই দুই দিনের টিকিট একযোগে অনলাইনে ও কাউন্টারে পাওয়া যাবে।
কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, আজ দেওয়া হচ্ছে বৃহস্পতিবার (৫ মে) টিকিট। অনলাইন ও কাউন্টারে টিকিট বিক্রি চলছে।

