
কুষ্টিয়ার দৌলতপুরে
ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছে দুই যুবক। মোটরসাইকেল আরোহী দুই যুবকের
নাম ইরফান (৩৪) ও আসিক (২৪)।
শনিবার (২৪ ডিসেম্বর)
রাত ৯টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা
ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।
নিহত ইমরান শ্যামনগর
গ্রামে ভিকু মন্ডলের ছেলে ও আসিক মৌবাড়ীয়া গ্রামের জামাল মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে
জানা গেছে, ইরফান ও আসিক মোটরসাইকেল নিয়ে সড়কে ঘোরাঘুরি করছিলেন। এ সময় শ্যামবাজার
সংলগ্ন এলাকায় তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি ট্রলির ধাক্কা লাগে। এতে তারা গুরুতর
আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসাপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়।
জানতে চাইলে দৌলতপুর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, রাত ৯টার দিকে শ্যামবাজারে ট্রলি
ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দু’জন নিহত হয়েছে। পুলিশ
এ বিষয়ে কাজ করছে।

