Logo
শিরোনাম

তরুণীর আত্মহত্যা’র ঘটনায় হুইপপুত্র শারুনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত:রবিবার ০২ মে ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ১৫০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

আজ রবিবার ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুঁইয়ার আদালতের এ আবেদন করেন গুলশানে আত্মহত্যার শিকার তরুণীর ভাই আশিকুর রহমান।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশে উল্লেখ করেন, কলেজ শিক্ষার্থীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে গুলশান থানায় একটি মামলা হয়েছে। ওই মামলাটি বর্তমানে তদন্তাধীন। এ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যা মামলার আবেদনটি স্থগিত থাকবে।

গত ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ শিক্ষার্থী ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই তরুণীর বড় বোন নুসরাত জাহান তানিয়া বাদী হয়ে সেই রাতে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

পরে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ মে দিন ধার্য করেন।

ওই মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালত সায়েম সোবহান আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। তিনি যেন দেশত্যাগ করতে না পারেন সে বিষয়ে ইমিগ্রেশন পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

নিউজ ট্যাগ: হুইপপুত্র শারুন

আরও খবর