
টি-টোয়েন্টিতে বিদা-রাত্রির
ম্যাচ হোক কিংবা রাতের ম্যাচ হোক, এক স্বতঃসিদ্ধ নিয়মই হয়ে গেছে যেন, টস জিতলেই ফিল্ডিং।
খুব কমই দেখা যায় এর ব্যতিক্রম। আবহাওয়া উষ্ণ হলে কদাচিত দেখা যায় টস জিতে ব্যাটিংয়ের
সিদ্ধান্ত নিতে। কিন্তু শিশির পড়ার সম্ভাবনা থাকলে কিংবা শীতের সময়, চোখ বন্ধ করেই
অধিনায়করা টস জিতলে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বেছে নেন।
এবারের বিপিএলে এ ঘটনাই
ঘটছে পুরোটা সময় ধরে। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দুপুরের ম্যাচসহ
মোট ১৩ ম্যাচে টস জিতেই প্রতিটি অধিনায়ক বেছে নিয়েছেন প্রথমে ফিল্ডিং। সে হিসেবে সাফল্যও
পেয়েছে প্রায় সবাই।
কিন্তু এবার একটু ব্যতিক্রমী
পথেই হাঁটলেন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। আগের ১৩ ম্যাচের নজিরকে পুরো উল্টে দিয়ে
টস জিতে তিনি সিদ্ধান্ত নিলেন প্রথমে ব্যাট করার। বলা যায়, অলিখিত প্রথার পুরো উল্টো
পথে হাঁটলেন ফরচুন বরিশাল অধিনায়ক।
মুশফিকুর রহীমের দল খুলনা
টাইগার্সের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামছে বরিশাল। এর আগে চার ম্যাচের দুটিতে
জিতেছে তারা। হেরেছে দুটিতে। ৪ পয়েন্ট নিয়ে টেবিলে রয়েছে পঞ্চম স্থানে। আজ জিততে পারলে
সেরা চারে উঠে যেতে পারবে তারা।

