Logo
শিরোনাম

তুরস্কে ভূমিকম্প: ধ্বংসস্তূপ থেকে ফুটবলার আতসুকে জীবিত উদ্ধার

প্রকাশিত:মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ১৮৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আতসুকে তুরস্কের ভূমিকম্পে বিধ্বস্ত একটি ধ্বংসস্তুপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি।

আতসুকে একটি ধ্বংসস্তুপের নীচে জীবিত অবস্থায় পাওয়া যায়। তবে তিনি বেশ আহত হয়েছেন।

একসময় ইংলিশ ক্লাব চেলসি ও নিউক্যাসেলে খেলা আতসু বর্তমানে তুরস্কে বাস করছেন। তিনি খেলছেন তুরস্কের ফুটবল ক্লাব হাতেস্পোরে।

তবে আতসুকে পাওয়া গেলেও ক্লাবটি পরিচালক তানের সাভুতকে এখনও ধ্বংসস্তুপে আটকে আছেন বলেই জানিয়েছে হাতেস্পোর।


আরও খবর