Logo
শিরোনাম

ত্বকের পরিচর্যায় কী ভাবে ব্যবহার করবেন ‘ঘি’

প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ মে ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ০৭ নভেম্বর ২০২৩ | ১২১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সুস্বাস্থ্য পেতে ঘিয়ের জুড়ি মেলা ভার। রান্নার স্বাদ বাড়াতেও ঘিয়ের জবাব নেই। আর যাঁরা নিরামিষ খান, তাঁদের কাছে তো ঘি একেবারে নয়নের মণি। তবে জানেন কি, হেঁশেলের এই উপকরণটি আপনার রূপচর্চার ক্ষেত্রেও দারুণ উপকারী? চোখের তলায় কালি, বলিরেখা, কালচে দাপ-ছোপ তুলতে ঘিয়ের উপর ভরসা রাখতেই পারেন। প্রাকৃতিক ময়েশ্চারাইজ হিসাবেও এই উপাদানটি ব্যবহার করা যেতে পারে।

ত্বকের পরিচর্যায় কী ভাবে ব্যবহার করবেন ঘি?

১) দুই টেবিল চামচ ঘি, দুই টেবিল চামচ বেসন, এক টেবিল চামচ দুধ মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি সারা মুখ এবং গলায় লাগিয়ে শুকোতে দিন। তার পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এই ফেস মাস্কটি ব্যবহার করতে পারেন। এই ফেসপ্যাক ত্বকের মৃত কোষ দূর করে, ত্বকের তৈলাক্ত ভাব ও ব্রণ কমায়।

২) এক টেবিল চামচ ঘি ও এক টেবিল চামচ মধু ভাল করে মিশিয়ে মুখে লাগান। ১৫-২০ মিনিট রাখার পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। দিনে এক বার এই প্যাকটি লাগাতে পারেন। মধুর অ্যান্টি-অক্সিড্যান্ট ও অ্যান্টি-মাইক্রোবায়াল বৈশিষ্ট্য ত্বকের বলিরেখা কমাতে দারুণ কাজ করে। মধু এবং ঘিয়ের ফেস মাস্ক ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

৩) চোখের তলার কালো কালি তোলার জন্য জন্য দুই থেকে তিন ফোঁটা ঘি আঙুলে নিয়ে আলতো করে চোখের নীচে মালিশ করুন। এ ভাবে সারা রাত রেখে দিন। সকালে ঠান্ডা জলে চোখ ধুয়ে ফেলুন। ঘি প্রয়োগ করলে চোখের নীচের অংশ নরম ও আর্দ্র হয়। চোখের তলায় কালিও দূর হয়।

 


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩