Logo
শিরোনাম

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত:সোমবার ১৪ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৫৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কক্সবাজারের উখিয়া উপজেলায় আবুল কালাম নামে এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আহত হয়েছেন আরও দুই রোহিঙ্গা নেতা। রবিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে কুতুপালং ক্যাম্প-২ ব্লকে এ ঘটনা ঘটে। আবুল কালাম উখিয়ার কুতুপালং শিবিরের বাসিন্দা। আহতরা হলেনএকই ক্যাম্পের হেড মাঝি মো. আমিন ও সাব মাঝি মো. জাফর।

ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক জানান, অভ্যন্তরীণ কোন্দলে ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত আবুল কালাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোহিঙ্গা নেতা জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের তিন জন মাঝিকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাদের হাত-পা কুপিয়ে জখম করে। এর মধ্যে আবুল কালাম মারা গেছেন।

উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাহ উদ্দিন বলেন, কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন এক রোহিঙ্গার মৃত্যুর খবর পেয়েছি। তদন্ত করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর