Logo
শিরোনাম

উলিপুরে সদ্য বিবাহিত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত:রবিবার ১৩ আগস্ট ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১৭০জন দেখেছেন
Image

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে বাবার বাড়ি থেকে সদ্য বিবাহিত এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ আগস্ট) সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে রাতে ওই ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামের বাবার বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। নিহত তরুণী রিংকি বেগম(২০) টেলিপাড়া গ্রামের রেজাউল ইসলামের মেয়ে। তার বাবা একজন এনজিও কর্মী।

পান্ডুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিবেশীরা জানায়, ৫ মাস আগে রিংকির বিয়ে হয় উলিপুরের মাঝবিল এলাকায়। স্বামী চট্টগ্রামে সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত ছিলেন। রিংকি ৪ দিন আগে বাবার বাড়িতে আসে। গতকাল রাতে বাড়িতে তার দাদি, দাদা, ভাই ও সে ছিলো। অন্যন্য দিন মেয়েটার সাথে তার মা একই ঘরে ঘুমালেও গত রাতে তার মা বাবার বাড়িতে থাকায় রেংকি একাই একটি ঘরে ছিলো। সকালে ডাকাডাকি করে তার সাড়া না পাওয়া গেলে অন্য একটি দরজা দিয়ে ঢুকে মেয়েটির গলাকাটা লাশ দেখেতে পায় তার ছোট ভাই। এরপর চিৎকার করলে আশেপাশের লোকজন আসতে থাকে। মধ্যরাতে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করেছে। তার গলায় একাধিক ছুরিকাঘাত রয়েছে।

এ বিষয়ে উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরও খবর

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মঙ্গলবার ৩১ জানুয়ারি ২০২৩

শীতে কাঁপছে কুড়িগ্রাম

বুধবার ১৮ জানুয়ারি ২০২৩