Logo
শিরোনাম

উঠে গেল নৌযান চলাচলে সব নিষেধাজ্ঞা

প্রকাশিত:শুক্রবার ২৮ মে ২০২১ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ২৮২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আজ থেকে সারাদেশে সব ধরনের নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিআইডব্লিউটিএ। শুক্রবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কেটে যাওয়ায় যাত্রীবাহী দুই ইঞ্জিনচালিত সবধরনের নৌযান চলাচলের অনুমতি দেয় বিআইডব্লিউটিএ। তবে মাওয়া ও আরিচাসহ দেশের সকল নৌরুটের এক ইঞ্জিনচালিত নৌযান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। আজ সকালে দুই ইঞ্জিনচালিত নৌযানের পাশাপাশি সারাদেশে এক ইঞ্জিনচালিত ছোট নৌযান চলাচলেরও অনুমতি দেয় বিআইডব্লিউটিএ।

মঙ্গলবার (২৫ মে) দুপুরে ঘূর্ণিঝড় ইয়াস-এর কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।


আরও খবর