Logo
শিরোনাম

উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন

প্রকাশিত:বুধবার ১৫ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৮৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে আজকের শেয়ারবাজারের লেনদেন।  বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে।

এদিন ৩০ পয়েন্ট বেড়ে ডিএসইর ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৬ হাজার ৮৬৮ পয়েন্টে।  এ ছাড়া ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে এবং ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ২৫৮৬ পয়েন্ট ও ১৪৬২ পয়েন্টে।

এ ছাড়া দিনটিতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৫৯ কোম্পানির এবং কমেছে ১৫৮ কোম্পানির।  এ ছাড়া দাম অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ারের।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও বেড়েছে সূচক। সিএএসপিআই সূচক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৭৫ পয়েন্টে।


আরও খবর

সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে

মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারি ২০২৩

পুঁজিবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতা

মঙ্গলবার ০৩ জানুয়ারি ২০২৩