Logo
শিরোনাম

উত্তোলন লক্ষ্যমাত্রা অর্জনে ফের ব্যর্থ ওপেক প্লাস

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১১১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আবারো অপরিশোধিত জ্বালানি উত্তোলন লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে রফতানিকারক দেশগুলোর মিত্র জোট ওপেক প্লাস। প্রকৃত উত্তোলন ও লক্ষ্যমাত্রার মধ্যে ব্যবধান বেড়ে দৈনিক প্রায় ১৪ লাখ ব্যারেলে উন্নীত হয়েছে। খবর অয়েলপ্রাইস ডটকম।

ওপেক প্লাসের প্রতিবেদনে দেখা গিয়েছে, জোটের নেতৃস্থানীয় সদস্য রাশিয়ার জ্বালানি তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ধাক্কা অনুভূত হতে শুরু করেছে। এছাড়া ক্রেতারাও ঝুঁকি এড়াতে দেশটি থেকে জ্বালানি তেল কেনা বন্ধ রেখেছেন। মার্চে দেশটি লক্ষ্যমাত্রার চেয়ে দৈনিক তিন লাখ ব্যারেল কম জ্বালানি তেল উত্তোলন করেছে।

গত মাসে ওপেক প্লাসের সদস্য দেশগুলোর সম্মিলিত উত্তোলন নির্ধারিত কোটার চেয়ে দৈনিক ১৪ লাখ ৫০ হাজার ব্যারেল পিছিয়ে ছিল। এর মধ্যে রাশিয়ার উত্তোলন দাঁড়িয়েছে দৈনিক ১ কোটি ১৮ হাজার ব্যারেলে। কোটা পূরণে দেশটিকে আরো দৈনিক তিন লাখ ব্যারেল উত্তোলন করতে হতো।

তবে লক্ষ্য অর্জনে ব্যর্থ হলেও উত্তোলন বাড়াতে সক্ষম হয়েছে ওপেক প্লাস। মার্চে জোটটির সম্মিলিত উত্তোলন দৈনিক ৫৭ হাজার ব্যারেল করে বেড়েছে। তবে আফ্রিকার কয়েকটি সদস্য দেশ উত্তোলন বাড়াতে হিমশিম খাচ্ছে।

নিউজ ট্যাগ: ওপেক প্লাস

আরও খবর