Logo
শিরোনাম

উত্তর কোরিয়ায় ১১ দিনের জন্য হাসি নিষিদ্ধ!

প্রকাশিত:শনিবার ১৮ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৯৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন যে ভীষণ ক্ষেপাটে, গত ১০ বছরে তা জেনে গেছেন অনেকেই। ২০১১ সালে ক্ষমতায় এসেই কঠোর শাসন আর বেপরোয়া সিদ্ধান্তে বিতর্কিত হয়েছেন বহুবার।

এবার নাগরিকদের মদপান, কেনাকাটা, এমনকি হাসির ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন কিম উন। বন্ধ থাকবে সব ধরনের উদযাপন। কাটানো যাবে না ছুটি। বাবা কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকী ঘিরে শুক্রবার থেকে ১১ দিনের জন্য জারি হয়েছে এই বিধিনিষেধ। অমান্য করলে পড়তে হবে কঠিন সাজার মুখে।

রেডিও ফ্রি এশিয়ার বরাতে এ খবর ছেপেছে হিন্দুস্তান টাইমস। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তের শহর সিনুইজুর এক নাগরিক সম্প্রতি রেডিও ফ্রি এশিয়াকে বলেন, শোক চলাকালে মদপান করায় অতীতে অনেক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আর ফিরে আসেনি।

এমনকি কারও পরিবারে কেউ যদি এই সময়ে মারা যান, স্বজনরা শব্দ করে কান্না করতে পারেন না। দ্রুত মরদেহ সরিয়ে ফেলতে হয়। কারও জন্মদিন পড়লে তা উদযাপন করতে দেয়া হয় না।

কিম জং ইল হার্ট অ্যাটাকে মারা যান ২০১১ সালের ১৭ ডিসেম্বর। সেই থেকে প্রতি বছর নানা আয়োজনে বাবাকে স্মরণ করেন উন।


আরও খবর