Logo
শিরোনাম

উত্তরাখন্ডে প্রবল বৃষ্টিতে ভয়াবহ বিপর্যয়, নিহত ১৬

প্রকাশিত:বুধবার ২০ অক্টোবর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২২৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে তিন দিন ধরে চলা ভারি বৃষ্টির ফলে সৃষ্ট বিপর্যয়ে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। খবর এনডিটিভি ও পিটিআইয়ের।

ঘরবাড়ি, সেতু ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযান চালাতে তিনটি হেলিকপ্টার (সেনাবাহিনীর) মোতায়েন করা হয়েছে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এমনটি বলেছেন বলে উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

কয়েকদিন ধরে চলা ভারি বৃষ্টিতে পর্বতময় রাজ্যটিতে বিপর্যয় দেখা দিয়েছে। রাস্তাঘাট ও ঘরবাড়ি পানিতে ডুবে গেছে, সেতু ধসে পড়েছে ও উপচে পড়া নদীর পানির কারণে প্রত্যন্ত ও কিছু এলাকায় পর্যটক ও স্থানীয়রা আটকা পড়ে গেছেন।

নৈনিতালমুখী তিনটি সড়ক ভূমিধসে বন্ধ হওয়ার পর থেকে পর্যটন জেলাটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে আছে।

যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে নেপাল থেকে আসা তিন শ্রমিক রয়েছেন বলে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে।

পুরি জেলা হাকিম বিজয় কুমার জগদান্দে জানিয়েছেন, উঁচু একটি মাঠ থেকে পানির সঙ্গে থাকা পাথর এসে নিচে অবস্থানরত ওই শ্রমিকদের ওপর পড়ে, এতে তাদের মৃত্যু হয়।

চম্পাবত জেলায় একটি বাড়ি ধসে আরও দুইজনের মৃত্যু হয়। এখানে চালতি নদীর ওপর নির্মাণাধীন একটি সেতু উপচে পড়া পানির তোড়ে ভেসে গেছে।


আরও খবর